সিংগাইরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ০০:৩২

সিংগাইর উপজেলার তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সাবনুরের (১৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাবনুর বরিশালের বাসিন্দা বাবুল মিয়ার মেয়ে। সে তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে তার বাবা-মার সঙ্গে ভাড়া বাসায় থাকতো। তালেবপুরের ইউপি মেম্বার দেলোয়ার হোসেন দেলু জানান, সাবনুরের বাবা পেশায় একজন রাজমিস্ত্রির জোগালি এবং তার মা অন্যের বাড়িতে কাজ করেন। তারা দুইজনই রবিবার সকালে সাবনুর ও তার ছোট ভাইকে বাড়িতে রেখে যার যার কাজে বাইরে যান। বাড়িতে এসে তারা ছেলের কাছে জানতে পারেন সকাল ৯টার দিকে মেয়ে সাবনুর ঘরের ধরনার সঙ্গে ওড়না বেধে গলায় ফাঁস দিয়েছে।