আমাদের দেশে পেশা হিসেবে চিকিত্সা পেশা রয়েছে পছন্দের তালিকার এক নম্বর স্থানে। বিশেষত ডেন্টাল সার্জনদের রয়েছে বিশেষ চাহিদা। মেয়েদের সফল ডেন্টাল সার্জন হিসেবে গড়ে তুলতেই প্রতিষ্ঠিত হয়েছে সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ। এখানে রয়েছে অত্যাধুনিক ডিজিটাল স্মার্টবোর্ড ও মাল্টিমিডিয়া সমৃদ্ধ শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ, আধুনিক যন্ত্রপাতি, শীতাতপ নিয়ন্ত্রিত ল্যাবরেটরি, ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সমৃদ্ধ ডিজিটাল লাইব্রেরি, ক্যান্টিন, কমনরুম প্রভৃতি। এখানে পড়ালেখাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এখানে সর্বোচ্চ যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ শিক্ষকমণ্ডলী রয়েছেন তাদের শিক্ষার জন্য। ফলস্বরূপ এই কলেজের ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত ১ম ও ২য় পেশাগত পরীক্ষায় মেধা তাালিকায় ৫টি স্থান লাভ সহ ৮টি অনার্স অর্জন করতে সক্ষম হয়েছে। পাশের হার বিবেচনায় কলেজের অবস্থান শীর্ষে। ৯৩৪০২০৩-৪, ০১৭৫১৭৭৯৬০৯ নম্বরে ফোন করে এখানকার সম্পর্কে আরও তথ্য জানতে পারবেন। কলেজ কর্তৃপক্ষ জানায়, এখানে রয়েছে অ্যানাটমি ডিসেকশন হল, ফিজিওলজি উইথ বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি, প্যাথলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি, আধুনিক ডেন্টাল আউটডোর, অডিটরিয়াম, ডিজিটাল লাইব্রেরি প্রভৃতি। এ ছাড়াও কলেজের নিজস্ব ভবনে মনোরম ও নিরিবিলি পরিবেশে আছে একটি ছাত্রী হোস্টেল। এখানে শিক্ষকদের নেতৃত্বে রয়েছেন অধ্যক্ষ ডা. কেএ জলিল। বিভিন্ন দেশের ভিজিটিং প্রফেসররা এই কলেজে মাঝে মাঝে আসছেন। এতে ভবিষ্যতে এই কলেজের ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য সেসব দেশে যাওয়ার পথ তৈরি হবে। শীঘ্রই বর্তমান সেশনে ভর্তির পক্রিয়া শুরু হবে।
