জিক-জ্যাক ইটভাটা নির্মাণে ৩ বছর সময় দেয়ার দাবি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:৪৮
২০০১ সালে জারিকৃত ইট পোড়ানো নিয়ন্ত্রণ (সংশোধন) আইনের অবাস্তব ধারাগুলো পরিবর্তন করার দাবি জানিয়েছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি। নতুন প্রযুক্তির জিক-জ্যাক ইটভাটা স্থাপনের জন্য সরকারের কাছে তিন বছর সময় চান তারা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়। সম্মেলনে সংগঠনের সভাপতি মিজানুর রহমান বাবুল বলেন, গত ৩ অক্টোবর ইটভাটার প্রযুক্তিগত পরিবর্তনের জন্য পরিবেশ অধিদপ্তর এক গণবিজ্ঞপ্তি জারি করে। পরিবেশবান্ধব নতুন এই ভাটা নির্মাণে ৫০ লাখ টাকার বেশি খরচ হবে। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আসাদুর রহমান খান, মহাসচিব মো. আবু বক্কর, কোষাধ্যক্ষ আবদুল মোনায়েম খান প্রমুখ।