জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষা স্থগিত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১২, ২২:১১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজ বৃহস্পতিবারের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্যকারণ দেখিয়ে পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত পরীক্ষার তারিখ ও সময় দৈনিক পত্রিকা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে জানা যাবে বলে গতকাল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরি-বর্তিত থাকবে। এছাড়া স্থগিত ২০১০ সালের অনার্সের ৪ ডিসেম্বরের পরীক্ষা আগামী ২৪ ডিসেম্বর এবং ১৩ ডিসেম্বরের পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।