কক্সবাজারের মনোনীত চারজন

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২০:০১

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলা থেকে মনোনয়ন সংগ্রহে একের পর এক চমক থাকলেও চমক নেই মনোনিত করার সময়। এবার কক্সবাজার আওয়ামী লীগ থেকে ৮১ জন মনোনয়ন সংগ্রহ করেন। এদের মধ্যে যেমন ছিলো নবীন রাজনৈতিক, একইভাবে ছিলো প্রবীণ ও ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, ছাত্রনেতা। তাই নানা বিষয়ে ছিলো আলোচনা ও সমালোচনা। কিন্তু সকলের কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে কক্সবাজারের চারটি আসনে নৌকার প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রবিবার পর্যায়ক্রমে এই ৪টি আসনে দলের মনোনিত প্রার্থীদের নাম ঘোষণা করে দলটির মনোনয়ন বোর্ড। যাদের মনোনিত করা হয়েছে তাদের তিনজনই সাবেক সাংসদ।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে নৌকা প্রতীক নিয়ে লড়বেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বর্তমান সাংসদ আশেক উল্লাহ রফিক কক্সবাজার-৩ আসনে বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার চৌধুরী। দল থেকে প্রার্থী ঘোষণার পর থেকেই এই ৪টি আসনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা।

জানা গেছে, কক্সবাজারের মোট ভোটার ১৩ লাখ ৬৮ হাজার ২০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৭ হাজার ৮৩১ এবং নারী ভোটারের সংখ্যা ৬ লাখ ৫৭ হাজার ৩৭৩ জন। বরাবর নানা আলোচনা সমালোচনা আর ঘটনাবহুল কক্সবাজারের রাজনীতি।

১৯৯১ সালে জেলার ৪টি আসনের মধ্যে ২টি পায় আওয়ামী লীগ, ১টি পায় বিএনপি, অন্যটি জামায়াত ইসলামী পায়। ৯৬ সালের নির্বাচনে চারটি আসনের মধ্যে ৩টি পায় বিএনপি, বাকি ১টি আসন যায় আওয়ামী লীগের ঘরে। ২০০১ এর নির্বাচনে এই জেলায় আবারো ৩টি আসন পায় বিএনপি, অন্যটি পায় আওয়ামী লীগ। এরপর ২০০৮ এ কক্সবাজারের ৪টি আসন বিএনপি পেলেও বাকি ১টি আসন যায় নৌকার ঘরে, অন্যটি পায় জামায়াত ইসলামী। সবশেষ ২০১৪ নির্বাচনে ৪টি আসনের মধ্যে তিনটি আসন যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দখলে। অন্যটি জাতীয় পার্টির ঘরে। এবার তাই কোন ঝুঁকি না নিয়ে সব আসনেই দলীয় প্রার্থীদের মনোনিত করেছে আওয়ামী লীগ।

ইত্তেফাক/নূহু