হূদপিণ্ডের ভেতরের পেশীকে রূপান্তরের মাধ্যমে নতুন ‘পেসমেকার’ তৈরি করা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। গবেষকরা কিছু গিনিপিগের শরীরে জ্বিনগতভাবে পরিবর্তিত ভাইরাস প্রবেশ করিয়ে হূদপিণ্ডের কিছু পেশীকে ‘পেসমেকারে’ পরিবর্তন করেন। মানুষের শরীরেও এ প্রক্রিয়ায় পেসমেকার তৈরি সম্ভব বলে মনে করছেন তারা। ‘পেসমেকার’ হলো হূদপিণ্ডে স্থাপিত ব্যাটারিচালিত একটি যন্ত্র যা হূদস্পন্দন সৃষ্টি করে বা এর গতি নিয়ন্ত্রণ করে। তবে এ প্রক্রিয়াটি সম্পাদনের কোনো ক্ষেত্রে ত্রুটির ফলাফল প্রাণঘাতী হতে পারে বলেও জানিয়েছেন তারা। বৈজ্ঞানিক গবেষণা বিষয়ক জার্নাল নেচার বায়োকেমিস্ট্রি’তে এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয় বলে জানিয়েছে বিবিসি।
