আদমদীঘিতে মাদকাসক্ত পুত্রকে পুলিশে সোপর্দ

আপডেট : ২০ ডিসেম্বর ২০১২, ২১:১২
আদমদীঘিতে মাদকাসক্ত পুত্রের অত্যাচারে অতিষ্ট হয়ে গতকাল বৃহস্পতিবার আবু জাফর রানা (৩০) নামের এক সন্তানকে তার পিতা পুলিশের নিকট সোপর্দ করেছেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মনজুর আবু জাফর রানাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। পুলিশ জানায় বিহিগ্রামের মোজাফফর হোসেনের রানা দীর্ঘদিন ধরেই গাঁজা সেবন সহ অন্যান্ন মাদকে আসক্ত হয়ে পড়ে এবং মাদকের টাকা জোগাড় করতে পরিবারের সদস্যদের নানান ভাবে অত্যাচার করে আসছিল। এতে অতিষ্ট হয়ে তার পিতা পুলিশে সোপর্দ করেন।