জালাল আহমেদ করিম
প্রাক্তন রিজিওনাল কন্ট্রোলার অফ ফুড মরহুম এটিএম ফজলুল করিমের একমাত্র ছেলে বাজিতপুরের বাহেরনগর ডিপটি বাড়ির জালাল আহমেদ করিমের (৫২) কুলখানি আজ ২১ ডিসেম্বর শুক্রবার বাদ মাগরিব ১১০, সিদ্ধেশ্বরী নিউ সার্কুলার রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। গত ১৬ ডিসেম্বর রবিবার তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.. রাজিউন)। তিনি ছিলেন অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রী খান বাহাদুর আব্দুল করিমের নাতি।
জেবুন্নেছা আহমেদ
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবিকা জেবুন্নেছা আহমেদের কুলখানি আজ শুক্রবার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। জেবুন্নেছা আহমেদ এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মাজাকাত হারুন মানিকের মা। গত ১৯ ডিসেম্বর ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
