সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় পঞ্চগড়ে প্রতিবন্ধীদের মাঝে সনদ বিতরণ করেছে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ। গত মঙ্গলবার দুপুরে আরডিআরএস প্রশিক্ষণ কেন্দ্রে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার ইমাম। আরডিআরএস পঞ্চগড়ের কর্মসূচি সমন্বয়কারী জেবা আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর পঞ্চগড়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. সহিদুল হক। বক্তব্য দেন ঊর্ধ্বতন ব্যবস্থাপক মো. ইউনুস আলী ও মাহফুজ আলী, গড়িনাবাড়ী ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ২০ জন প্রতিবন্ধীকে সনদ দেয়া হয়।
