পারিবারিক নির্যাতন প্রতিরোধে সেমিনার

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:২৩
বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পল্লীশ্রী সংস্থার উদ্যোগে গত রবিবার দিনাজপুরের ফুলবাড়িতে পারিবারিক নির্যাতন প্রতিরোধে আইনের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বেতদীঘি ইউনিয়ন পরিষদ চত্বরে পল্লীশ্রী সংস্থার প্রকল্প সহায়তাকারী নূরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো.আব্দুল কুদ্দুস ও বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান মাসুদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এড. শাহজাহান আলম, ইউপি সদস্যা মোছা. রোকসানা শিল্পী, সংস্থার মাঠ প্রশিক্ষক হুমায়ারা আফরোজ, মাঠ প্রশিক্ষক বিফল চন্দ্র প্রমুখ। সেমিনারে এলাকার ৫০ জন নারী ও পুরুষ অংশ নেন।