‘যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ঃ সর্বস্তরের অংশগ্রহণ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো গোলটেবিল বৈঠক। মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের যৌথ আয়োজনে স্থানীয় নার্সিং ট্রেনিং ইন্সটিটিউট মিলনায়তনে গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল কাদের খান যক্ষ্মা বিষয়ে বিভিন্ন বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ও বিএমএর জেলা সভাপতি ডাঃ শান্তি প্রসাদ রায়, জেলা আধুনিক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাইদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা আলম, ব্র্যাকের সিনিয়র স্যোসাল কমিউনিকেটর সরোয়ার জাহান, জেলা ব্যবস্থাপক আকতার হোসেনসহ সাংবাদিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তি ।
