গাইডলাইন

দেশের বৃহত্তম বুক শপ

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৩৯
বিএসবি ফাউন্ডেশন ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন এমকে বাশার পিএমজেএফ গত ১২ ডিসেম্বর উদ্বোধন করলেন দেশের বৃহত্তম লাইব্রেরি কাম বুক সেলস্ সেন্টার- ক্যামব্রিয়ান বুক্স এন মোর। আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নববর্ষকে সামনে রেখে দেশবাসী তথা নতুন প্রজন্মের জন্য এটি তার শুভেচ্ছা উপহার। প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা মো. সালাহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসবি ফাউন্ডেশন ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ভাইস চেয়াম্যান খন্দকার সেলিমা রওশন, ক্যামব্রিয়ান কলেজের গ্রুপ ডিরেক্টর নাগিব কারমালি এবং উপাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য, এই চেইন বুক শপ কাম লাইব্রেরিটি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাসহ সারা দেশের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বুকস এন মোর-এ প্লে থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্যামব্রিয়ানের সকল পাঠ্যবই, সহায়ক বই, পাঠ্যবইয়ের ডিজিটাল ভার্সনের ডিভিডি এবং ইন্টারনেট সুবিধা থাকবে। যা শিক্ষার্থীরা বসে পড়তে পারবে, ফটোকপি করে নিতে পারবে অথবা শুভেচ্ছা মূল্যের বিনিময়ে কিনতে পারবে। এ জাতীয় আরও বড় পরিসরের বুক সেলস্ কাম লাইব্রেরি ঢাকা শহরের বিভিন্ন স্থানে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লায়ন এমকে বাশার ।