ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের খ্যাতনামা অধ্যাপক মরহুম আলহাজ্ব ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠা করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আইন, ব্যবসায় প্রশাসন, সমাজ বিজ্ঞান ও অর্থনীতি বিভাগের মোট ১৬৮ জন ছাত্রছাত্রী নিয়ে এ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করলেও বর্তমানে প্রায় ১০,০০০ ছাত্রছাত্রী পড়াশোনা করছে এখানে। ইতোমধ্যে অনেক ছাত্র-ছাত্রী পাস করে বেরিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের খ্যাতনামা অধ্যাপক মো. সেলিম ভূইয়ার সুনেতৃত্ব ও দিক নিদের্শনায় ব্যবসায় প্রশাসন বিভাগ আজ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় ও আর্দশ বিভাগ হিসেবে পরিচিত। এ বিভাগে রয়েছে অত্যন্ত মেধাবী, অভিজ্ঞ ও পরিশ্রমী ২৪ জন পূর্ণকালীন শিক্ষক ও কিছু সংখ্যক খণ্ডকালীন শিক্ষক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ডুয়েট, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এ ছাড়া মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের তত্ত্বাবধানে এ বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫ সদস্যদের সমন্বয়ে অত্যাধুনিক ও যুগোপযোগী বিবিএ এবং এমবিএ প্রোগ্রামের সিলেবাস তৈরি করা হয়েছে। ছাত্রছাত্রীরা তাদের পছন্দ অনুযায়ী এসব মেজর সাবজেক্টে পড়াশোনা করতে পারছে— মেজর ইন ম্যানেজমেন্ট, মেজর ইন এইচআরএম, মেজর ইন অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, মেজর ইন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, মেজর ইন ফিন্যান্স, মেজর ইন ব্যাংক ম্যানেজমেন্ট, মেজর ইন মার্কেটিং। এ পর্যন্ত ৪ বছর মেয়াদি বিবিএ দিবাকালীন প্রোগ্রামের ৩৮টি ব্যাচ, সান্ধ্যকালীন প্রোগ্রামের ২২টি ব্যাচ, ১ বছর মেয়াদি এমবিএ প্রোগ্রামের ২৫টি ব্যাচ এবং ২ বছর মেয়াদি এমবিএ প্রোগ্রামের ৩২টি ব্যাচের ছাত্রছাত্রী পাস করে বেরিয়ে গেছে। বর্তমানে ব্যবসায় প্রশাসন বিভাগে প্রায় ১৮০০ ছাত্রছাত্রী অধ্যায়নরত রয়েছে। এমবিএ পাসকৃত ছাত্রছাত্রীদের সমন্বয়ে এমবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে এবং প্রতিবছর এ অ্যাসোসিয়েশন বিভিন্ন ধরনের শিক্ষণীয় ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বর্তমানে ব্যবসায় অনুষদে ৪ বছর মেয়াদি বিবিএ দিবাকালীন ও সান্ধ্যকালীন প্রোগ্রাম, ১ বছর মেয়াদি এমবিএ এবং ২ বছর মেয়াদি ইএমবিএ প্রোগ্রাম চালু রয়েছে এবং ছাত্রছাত্রী ভর্তি চলছে। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন ৯৬১৩৮৬৮, ০১৬১১৩৪৮৩৪৬ এই নম্বরে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৬৬ গ্রিনরোডে একটি ১২ তলা ভবনে শিক্ষাকার্যক্রম শুরু করেছে। উক্ত ভবনটি সম্পূর্ণরূপে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত। সুবিশাল এই ভবনটি অত্যন্ত সুসজ্জিত। এ ছাড়াও রয়েছে পুরো ক্যাম্পাস ওয়াইফাই তাই লাইব্রেরিতে বসে রিসার্চ করা যায়। লাইব্রেরি কার্ডের মাধ্যমে বাসায় বই নেওয়া যায়। বেকারত্ব দূরীকরণে ও মানব মূলধন তৈরিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বদ্ধপরিকর। যোগাযোগ :ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ৬৬ গ্রিনরোড এবং বাড়ি-০৪, সড়ক-০১, ব্ল¬ক-এফ, বনানী, ঢাকা।
