লাওসে বাস দুর্ঘটনায় ৯ ভিয়েতনামি নির্মাণ শ্রমিক নিহত

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২০:৫৪
লাওসের দক্ষিণ-পূর্বাঞ্চলে নির্মাণ শ্রমিকদের বহনকারী একটি বাস ছিটকে এক গিরিখাতে পড়ে গেলে ৯ ভিয়েতনামী নিহত হয়। বৃহস্পতিবার হ্যানয়ের রাষ্ট্রীয় অনলাইন সংবাদপত্র ভিএনই এক্সপ্রেস জানায়, খারাপ আবহাওয়ার কারণে সংঘটিত এই দুর্ঘটনায় বাসটির অপর চার যাত্রী মারাত্মক আহত হয়েছে। ভিয়েতনাম সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরে বুধবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। এতে আরো বলা হয়, তাদের মৃতদেহ ভিয়েতনামে নিয়ে আসা হবে।