ইত্তেফাকসহ বিভিন্ন জাতীয় দৈনিকে ভালুকায় ব্রীজ ভেঙ্গে খাদে পড়ার সচিত্র প্রতিবেদন প্রকাশের পর গতকাল শুক্রবার সকালে ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজিমউদ্দিন আহাম্মেদ ধনু ভেঙ্গে যাওয়া ব্রিজটি পরিদর্শন করেন। এসময় তিনি এলাকাবাসীদেরকে জানান, দ্রুত সময়ের মধ্যে ভেঙ্গে যাওয়া ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। যাতে করে সর্বসাধারণের দুর্ভোগ লাঘব হয়।
