মহান বিজয় দিবস উপলক্ষে আনন্দঘন পরিবেশে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও সাম্পান প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকালে নৌকা বাইচের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোস্তফা কামাল। এ সময় পুলিশ সুপার মাসুদ উল হাসান,উপজেলা চেয়ারম্যান মুছা মাতব্বর উপস্থিত ছিলেন।
রির্জাভ বাজার সাঁওতাল পাহাড় থেকে পৌর টার্মিনালের ল্যান্ডিং ঘাট পর্যন্ত নৌকা বাইচ ও সাম্পান প্রতিযোগিতা দেখতে বিপুল সংখ্যক নারী পুরুষ সমবেত হয়। প্রতিযোগিতায় রাঙ্গামাটি সদর ও আশপাশের উপজেলা থেকে পুরুষদের ১৩ টি দলও নারীদের ও ৫ টি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় রাঙ্গামাটি সদরের কেইল্লামুড়া ত্রিপুরা পাড়ার প্রদীপ ত্রিপরা,আক্কু ত্রিপুরা ও লক্ষী ত্রিপুরার দল প্রথম স্থান লাভ করে। প্রতিযোগিতায় ৫টি সাম্পানে ২ জন করে ১০ জন সাম্পান মাঝি অংশ নেন। এতে সম্পানের জসিম মাঝী ১ম স্থান লাভ করে।
প্রতিযোগিতায় বিজয়ী দলকে একুশ ইঞ্চি টেলিভিশন ও অংশগ্রহণকারী সকল দলকে পুরস্কৃত করা হয়। জেলা প্রশাসন এ নৌকা বাইচের আয়োজন করে।
