সাটুরিয়ায় কর্মসৃজন প্রকল্পে কাজ করেও মজুরি পাচ্ছে না শ্রমিকরা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১২, ২১:০৭
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের এক’শ দিনের অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচি ২টি প্রকল্পের ৮৪ জন শ্রমিক ১৬ দিনের মজুরি রহস্য জনক কারনে না পেয়ে মানবেতর জীবনযাপন করেছে। জানা যায়, ২০১২-২০১৩ অর্থ বছরের উপজেলা সাটুরিয়া ইউনিয়নের কলাশুর হোসেন মাষ্টারের বাড়ীর নিকট থেকে কলাশুর সঃ প্রাঃ বিদ্যালয় পর্যন্ত রাস্তা উন্নয়নে একটি প্রকল্পে ৫৫জন ও বৈলতলা পাকা মসজিদ হতে দক্ষিণ দিকে আসুক আলীর জমি পযর্ন্ত রাস্তা উন্নয়নে মোট দৈনিক ৮৪ জন হিসেবে। মোট-১৩৪৪জন নাবী-পুরুষ শ্রমিকের বেতন-ভাতা বাবদ দৈনিক ১৭৫ করে সর্বমোট ২ লক্ষ ৩৫ হাজার ৮শত টাকা প্রদান অজ্ঞাত কারণে বন্ধ রয়েছে। এ ব্যাপারে শ্রমিক সরদার হামিদা আক্তার ও বাদশা মিয়া জানান,গত ২৭নভেম্বর থেকে ১৯ ডিসেম্বার পর্যন্ত নিয়মিত ১৬ দিন কাজ করেছি। ৫দিন পর আমাদের বেতন-ভাতা দেওয়ার কথা থাকলেও এ পর্যন্ত আমাদের কোন বেতন-ভাতা প্রদান করা হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন আকতারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামীকাল রবিবারে তাদের বেতন-ভাতা প্রদান করা হবে।