যুক্তরাষ্ট্রে এবার হাই স্কুলের শিক্ষার্থীদের হত্যার হুমকি কিশোরী গ্রেফতার

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২১:০৪
আরিজোনা পুলিশ জানায়, তারা বৃহস্পতিবার ১৬ বছর বয়সী এক কিশোরী শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। ওই শিক্ষার্থী অনলাইন ভিডিও বার্তায় তার হাই স্কুলের সকলকে হত্যা করে আত্মহত্যা করার হুমকি দিয়েছিল। মারিকোপা কাউন্টির শেরিফ জোয় আর্পাইওর এক বিবৃতিতে বলা হয়, ওই কিশোরী ফিনিঙ্কের উপকণ্ঠ মেসায় অবস্থিত রেড মাউন্টেইন হাই স্কুলের একজন ছাত্রী। ওই বিবৃতিতে বলা হয়, ‘কানাডার টরোন্টোতে ব্যক্তি মালিকানাধীন একটি ইউটিউব চ্যানেলে সে এই হত্যার হুমকি দেয়। ওই চ্যানেলের মালিক টরোন্টো পুলিশকে এ ভিডিও বার্তার কথা অবহিত করে।