জাতিসংঘ শুক্রবার এখানে কথিত প্রলয় থেকে রক্ষার জন্য প্রলয়-কিশতির টিকেট বিক্রির কথা অস্বীকার করেছে। চীনের এক সামাজিক যোগাযোগ সাইটে একথা বলা হয়। টুইটারের মতো একটি ওয়েব সাইট সিনা ওয়েইবোতে জাতিসংঘের এক একাউন্টে প্রেরিত এক পোস্টে বলা হয়, ‘জাতিসংঘ সত্যিই নৌকার কোনো টিকেট ইস্যু করেনি। উল্লেখ্য, চীনের অকশন ওয়েবসাইটগুলোতে ‘জাতিসংঘের ২০১২ সালের চীনা তিব্বতী নূহের কিশতির টিকেট’ পাওয়া যাচ্ছিল। মূল্য ১০ বিলিয়ন ইউয়ান হলেও বিক্রি হয় মাত্র ১০ ইউয়ানে। ২১ ডিসেম্বর কথিত মায়া ভবিষ্যদ্বাণী অনুযায়ী মহাপ্রলয়ের পূর্ব ঘোষিত তারিখের আগে এ টিকেট বিক্রি হয়।
