ইউক্রেনে প্রচণ্ড শীতে ৮৩ জনের মৃত্যু

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২১:০৫
ইউক্রেনে প্রচণ্ড ঠাণ্ডায় অন্ততপক্ষে ৮৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। এ মাসে তাপমাত্রা মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়া এবং প্রচণ্ড তুষারপাতের কারণে রাজধানী কিয়েভসহ দেশের বেশির ভাগ এলাকাই বরফে ঢাকা পড়েছে। পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে ২০ কিলোমিটার জুড়ে তিনদিনব্যাপী ট্রাফিক জ্যামে আটকা পড়ে আছে অসংখ্য যানবাহন। শুক্রবার ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঠাণ্ডায় মৃতের সংখ্যা ৮৩ জনে দাঁড়িয়েছে।