সিদ্ধিরগঞ্জে কম্প্রেসার বিস্ফোরণে এনজিও কর্মকর্তা নিহত

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২১:২০
সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলে হাওয়া দেয়ার সময়ে বায়ু কম্প্রেসার বিস্ফোরণে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। চাকায় হাওয়া দেয়ার সময় কম্প্রেসার বিস্ফোরিত হলে প্রায় ৫০ ফুট উপরে মেশিনের একটি অংশ উঠে যায় তাতে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায়। কম্প্রেসারে ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে দোকান মালিক মনির পলাতক। নিহত খুরশীদ আলম (৩২) ‘ব্যুরো’ নামে একটি এনজিও সংস্থার সিদ্ধিরগঞ্জ জোনের আইটি ম্যানেজার। তিনি রংপুর জেলার সদর থানা এলাকার তাসলিম আহাম্মেদের ছেলে।