‘আমাদের মায়েরা সন্তানদের যুদ্ধে পাঠিয়েছেন, স্ত্রীরা স্বাধীনতার জন্য স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন, বোনেরা যোদ্ধাদের রান্না করে খাইয়েছেন, তাদের আশ্রয় দিয়ে নিজে বিপদে পড়েছেন। নারী অস্ত্র হাতে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন এবং অনেক বিজয়লক্ষ্মী নারী তাদের সম্ভ্রম দিয়ে আমাদের বিজয়কে ছিনিয়ে এনেছেন। তাই মুক্তিযুদ্ধে নারীর অবদান পুরুষের চেয়ে কোন অংশে কম নয় বরং অনেক ক্ষেত্রে বেশি।’ ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘মুক্তিযুদ্ধে নারী এবং যুদ্ধাপরাধীদের বিচার’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন। সেক্টর কমান্ডারস-মুক্তিযুদ্ধ, ৭১ নারী কমিটি এ সেমিনারের আয়োজন করে। নারী কমিটির সভাপতি জাকিয়া হাসানের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন কবি কাজী রোজি, সাংবাদিক নাসিমুন আরা মিনু, ফোরামের নারী বিষয়ক সম্পাদক ফারজানা মজিদ।
