ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক এডভোকেট বজলুর রশিদ মশরু (৫৮) গতকাল শনিবার সন্ধ্যায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী ও এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাতীয় পার্টি জেপির যুগ্ম মহাসচিব মনিরুল হক মনি জোমাদ্দার, উপজেলা চেয়ারম্যান মো. মাহিবুল হোসেন মাহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুবকর ছিদ্দিক মন্টু হাওলাদার, বিএনপির নেতা ম. মহিউদ্দীন খান দীপু।
