মো. রুস্তম আলী
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চাঁদপুরের শাহ্রাস্তির সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রুস্তম আলীর আজ ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার পরিবার, ফাউন্ডেশন ও শাহ্রাস্তি উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত, বাসভবনে কোরআনখানি, দোয়া মাহফিল, স্মরণসভা ও এতিমদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে।
মতিজান নেছা
নওগাঁ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম খান মোহাম্মদ আফজালের স্ত্রী মতিজান নেছার আজ ৩৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আব্দুল খালেক
বরিশালের বানারীপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক সরদারের আজ রবিবার প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে প্রয়াতের পৌর শহরের ১নং ওয়ার্ডের বাড়িতে বাদ জোহর দোয়া-মিলাদ ও বাদ মাগরিব আহমদাবাদ বেতাল গ্রামে তার কবরস্থান এবং মসজিদ মাঠে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে।
