আজ সারাদেশে ১৮ দলের গণবিক্ষোভ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১২, ২২:১৬
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আজ রবিবার সারাদেশের থানা, উপজেলা, পৌরসভা, জেলা সদর ও মহানগরে গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, দুঃশাসন ও জনদুর্ভোগের বিরুদ্ধে ১৮ দলীয় জোটের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ঢাকায় এই গণবিক্ষোভ নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় অনুষ্ঠিত হবে। গণবিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ও ১৮ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।