নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু।
এপ্রিল উইনচেল (১৯৬০-বর্তমান)
----
একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান।
ইউরিপিদিস (৪৮০-৪০৬ খ্রিস্টপূর্ব)
----
বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে।
উইড্রো উইলসন (১৮৫৬-১৯২৪)
----
যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না।
মাদার তেরেসা (১৯১০-১৯৯৭)
-----
দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে অবশ্যই তা কারও সঙ্গে ভাগ করে নিতে হবে।
মার্ক টোয়েন (১৮৩৫-১৯১০)
