শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের স্ত্রীর কুলখানি আজ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:১৮
শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের সদ্যপ্রয়াত স্ত্রী বেগম নূরজাহান সিরাজীর কুলখানি ও দোয়া মাহফিল আজ সোমবার বাদ মাগরিব তার মোহাম্মদপুরের ৩/১১ আসাদ এভিনিউয়ের বাসায় অনুষ্ঠিত হবে। মরহুমার পরিবারের পক্ষ থেকে সব আত্মীয়-স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীদের কুলখানি ও দোয়া-মাহফিলে অংশ নেয়ার অনুরোধ জানানো হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে তিনটায় ৭৩ বছর বয়সে নূরজাহান সিরাজী ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ফুসফুস ও হূদপিন্ডের জটিলতায় ভুগছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি