চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদীর মোহনায় গতকাল রবিবার সার বোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। কাফকো সার কারখানা থেকে ৪৪৮ টন সার নিয়ে ‘এমভি খাতুন-১’ নামে জাহাজটি ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনা- কবলিত হয়। ঘন কুয়াশার মধ্যে জাহাজটি কর্ণফুলীর মোহনায় পাথরে ধাক্কা লেগে তলা ফেটে ডুবে যায়। জাহাজে সব সার ভিজে নষ্ট হয়ে যায়। নাবিকেরা সবাই নিরাপদে তীরে পৌঁছতে সক্ষম হন। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহম্মেদ জানান, ডুবে যাওয়া জাহাজের কারণে জাহাজ চলাচলে কোন সমস্যা হবে না।
