‘৪-৮ জানুয়ারি মেঘনা সেতুতে যান চলাচল বন্ধ’

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:৩৬
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেঘনা সেতুর ১২টি পিলারের মধ্যে ৭ ৮ ৯ নং পিলারের অবস্থা খুবই নাজুক। এ পিলারগুলোর গভীর থেকে ৯ মিটার পর্যন্ত মাটি সরে গেছে। আর ৭ মিটার মাটি সরে গেলে সেতু উল্টে যাবে। তিনি বলেন, মেরামত কাজের জন্য আগামী ৪ জানুয়ারী থেকে ৮ জানুয়ারি পর্যন্ত টানা ৯৬ ঘন্টা মেঘনা ও মেঘনা গোমতী সেতুর ওপর দিয়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। গতকাল রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা সেতুর স্কাউটিং প্রটেকশন কাজ উদ্বোধন ও সেতু পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, সেতুর জরুরি মেরামত কাজে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। আগে বলেছিলাম এ সেতু দুটির সম্পূর্ণ মেরামত কাজে ২১ দিন সময় লাগবে। এখন পরীক্ষা-নিরীক্ষা করে জয়েন্ট এক্সপানশন কাজ ২১ দিন থেকে কমিয়ে ১৬ দিনে আনা হয়েছে।