শূন্যে বাধা কোনো দড়ির উপর দিয়ে কোনো কিছুর সাহায্য না নিয়ে শুধুমাত্র ভারসাম্য বজায় রেখে হাঁটা বা অন্য কোনোভাবে অতিক্রম করার যে কসরত তাকেই বলা হয় টাইটরোপ ক্রসিং। আর বাইসাইকেলে চেপে শূন্যে বাধা দড়ির উপর দিয়ে যিনি সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমের বিশ্বরেকর্ডটি স্থাপন করেন তিনি হলেন আমেরিকার সার্কাস পারফর্মার এবং একাধিক গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের মালিক নিক ওয়ালেন্ডা। ২০০৮ সালের ১৫ অক্টোবর আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্কে একটি বাইসাইকেলে চেপে ৭১.৬৩ মিটার বা ২৩৫ ফুট দূরত্ব অতিক্রম করে এই শূন্যের মাঝে বাধা দড়ির উপর দিয়ে সবচেয়ে বেশি স্থান সাইকেল চালানোর এই রেকর্ডটি গড়েছিলেন নিক। আর যে দড়ির উপর দিয়ে নিক তার এই কীর্তি গড়েছিলেন সেটি দুটি উঁচু ক্রেনের সাহায্যে বাধা হয়েছিল ভূমি থেকে ৪১.১৫ মিটার বা ১৩৫ ফুট উঁচুতে।
