মিসরে গণভোটে কারচুপির অভিযোগ, তদন্ত দাবি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২০:৫৫
মিসরে বিতর্কিত খসড়া সংবিধান প্রশ্নে শনিবার অনুষ্ঠিত গণভোটে ‘কারচুপির’ অভিযোগ তুলে তদন্ত দাবি করেছে দেশটির প্রধান বিরোধী জোট ‘দ্য ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট’। প্রাথমিকভাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে বলেই আভাস পাওয়া গেছে। প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ইসলামপন্থিরা সংবিধানের পক্ষে ৬৪ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেছে। বিরোধীপক্ষেরও এক কর্মকর্তা শনিবারের গণভোটের পর প্রাথমিক ভোট গণনায় হ্যাঁ ভোট জয়ী হওয়ার কথা জানান। তবে স্যালভেশন ফ্রন্টের মুখপাত্র দুই পর্বের গণভোটেই ব্যাপক কারচুপি এবং অনিয়মের অভিযোগ করেছেন। নির্বাচন কমিশনকে ভোটে এ ‘অনিয়ম’ তদন্তের আহ্বান জানিয়েছে স্যালভেশন ফ্রন্ট।