সেন্ট্রাল আফ্রিকার বামবারি শহর দখলে নিয়েছে বিদ্রোহীরা। শহরটি রাজধানী বানগুই থেকে মাত্র ৪শ’ কিলোমিটার দূরবর্তী। দু’ঘন্টা যুদ্ধের পর বিদ্রোহীরা শহরটি দখলে নেয়। দেশের দক্ষিণাঞ্চলে বিদ্রোহীরা সুবিধাজনক অবস্থায় চলে আসছে। দখলকৃত এলাকা ছেড়ে দিয়ে সরকারের সাথে আলোচনায় বসার নেতাদের নির্দেশ সত্ত্বেও বিদ্রোহীরা অভিযান চালিয়ে যাচ্ছে।
