কাবুলের কেন্দ্রস্থলের একটি কাপড়ের বাজারে রবিবার ভয়াবহ আগুনে কয়েকশ’ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় বাজারের কাছে থাকা মানি এক্সচেঞ্জকে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। কাবুলের দমকল বিভাগের কর্মকর্তারা বলেন, ভোরে শুরু হওয়া এ অগ্নিকাণ্ডে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে বাজারের ৫শ’ দোকানের অধিকাংশই পুড়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক দমকল বিভাগের এক কর্মকর্তা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সম্ভবত অগ্নিকাণ্ডের সূত্রপাত্র ঘটে। আগুন এতো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে তা নেভাতে ন্যাটো ও আফগান সৈন্যদের ডাকতে হয়েছে।
