বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২১:৫৫
দীর্ঘ ৮ বছর পর আজ ২৫ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা থাকলেও সম্মেলন স্থগিত করা হয়েছে। কি কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে এব্যাপারে কেউ বিস্তারিত জানাতে রাজি হননি । তবে দলীয় একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জেলার ইউনিয়ন ও থানা পর্যায়ে সম্মেলন করতে গিয়ে দলীয় অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়ায় এবং অনেক স্থানে পাল্টাপাল্টি কমিটি গঠিত হওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সম্মেলন স্থগিত করেছেন। বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক টি জামান নিকেতা সম্মেলন স্থগিত হবার বিষয়টি নিশ্চিত করেছেন ।