শোক সংবাদ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:১৩
শামসুর রহমান মজুমদার দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার ইমরান হাসান মজুমদারের পিতা শামসুর রহমান মজুমদার (৭৭) সোমবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার কান্দা গ্রামে আজ মঙ্গলবার বাদ জোহর দাফন করা হবে। মো. সফি উল্যা নোয়াখালী জেলা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট মো. সফি উল্যা (৫৮) রবিবার হূদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও এক পুত্র রেখে যান। গতকাল সোমবার ইউনিয়নের লতিফপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ছাইফুল ইসলাম পল্টু সারিয়াকান্দির নারচী ইউপি’র সাবেক চেয়ারম্যান, নারচী মাজেদা রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ছাইফুল ইসলাম পল্টু তরফদার (৭০) রবিবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর নারচী মাজেদা রহমান হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ইন্দু মজুমদার চট্টগ্রামের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. পিকে মজুমদারের মাতা ইন্দু মজুমদার (৭৫) গত ১৯ ডিসেম্বর হূদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ২ মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার আত্মার পারলৌকিক শান্তির জন্য সৃষ্টিকর্তার নিকট সকলের প্রার্থনা কামনা করা হয়েছে।