রঙ্গরস

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৯:৩৪

দরজায় দাঁড়ানো একটি ভিখিরিকে স্বামীর একটা পুরনো সোয়েটার দিয়ে গৃহকর্ত্রী বলল—এটা নাও, আগামী শীতে তোমার কাজে আসবে। পেছনে অবশ্য একটু ছেঁড়া আছে, তবে সামান্য সেলাই করে দিলেই চমত্কার চলে যাবে...

ভিখিরি মহিলার হাতে সোয়েটারটি দিয়ে বলল—এটা কোনো সমস্যাই না ম্যাডাম, আমি ঘণ্টাখানেক পরে এসে এটা নিয়ে যাচ্ছি। আপনি সেলাই করে রাখুন।

 

 

—মা! মা! কাল রাতে আমি এমন আজব একটা স্বপ্ন দেখেছি যে এখনো সেটার অর্থ বুঝে উঠতে পারছি না!

—তাই নাকি কী দেখলি রে?

—আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম যে আমি জেগে আছি, কিন্তু যখন জাগলাম তখন দেখি আমি ঘুমিয়ে আছি...