গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২০:৩৮
যুুদ্ধর ভয়াবহতা আর ধ্বংসাত্মক ভূমিকার কারণে বিশ্বের বিভিন্ন দেশের শান্তিকামী মানুষেরা বহুদিন থেকেই বিরোধিতা করে আসছেন এর। তবে যুদ্ধের বিরুদ্ধে শান্তিকামী মানুষের এই বলিষ্ঠ কণ্ঠস্বরের সবচেয়ে বড় উদাহরণটি স্থাপিত হয় ২০০৩ সালের ১৫ ফেব্রুয়ারি। আমেরিকার ইরাক আক্রমণের বিরুদ্ধে নিজেদের মতামত জানাতে এদিন ইতালির রাজধানী রোমের রাজপথে নেমে আসেন প্রায় ৩০ লক্ষ লোক। আর এখন পর্যন্ত এটিই হলো যুদ্ধের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ করার গিনেজ রেকর্ড।