মিয়ানমারের পূর্বাঞ্চলীয় শান রাজ্যে গতকাল মঙ্গলবার একটি যাত্রীবাহী বিমান একটি বিমানবন্দরের কাছে জরুরি অবতরণকালে বিধ্বস্ত হয়েছে। এতে দুইজন নিহত ও অপর ১১ জন আহত হয়েছেন। বিমানটিতে বিদেশি পর্যটকসহ ৬৫ যাত্রী ছিলেন। বিমান পরিবহন সংস্থাটি জানিয়েছে, বিমানবন্দর থেকে দুই মাইল (তিন কিলোমিটার) দূরে বিমানটি অবতরণ করে।
