মেক্সিকো সীমান্তের কাছে এক হামলায় গুয়াতেমালার একজন ফেডারেল কৌঁসুলিসহ সাতজন নিহত হয়েছেন। এই ঘটনার জন্য মাদক পাচারকারীদের দায়ী করা হচ্ছে। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী মৌরিসিয়ো লোপেজ জানান, হামলাকারীরা নিহতদের লাশ পুড়িয়ে ফেলে। এদের মধ্যে চিকিমুলার কৌঁসুলি ইরমা অলিভারেস, এক ব্যবসায়ী ও আঞ্চলিক সরকারের সমাজসেবা সংস্থার তিন পরিচালক রয়েছেন।
অপর একটি পুড়ে যাওয়া গাড়িতে তিন দেহরক্ষীর লাশ পাওয়া গেছে। লোপেজ জানান, নিহত ব্যক্তিরা লা মেসিলা শহরের একটি হোটেলের উদ্বোধনী অনুষ্ঠান থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।
