সংবাদ কণিকা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২০:৫০
তালেবান নেতাকে হত্যা করেছেন প্রিন্স হ্যারি আফগানিস্তানে হেলিকপ্টারের চালক হিসেবে দায়িত্ব পালনরত প্রিন্স হ্যারি প্রথমবারের মতো আকাশপথে হামলা চালিয়ে একজন তালেবান নেতাকে হত্যা করেছেন। ব্রিটিশ গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে এ কথা জানানো হয়। ন্যাটোর নেতৃত্বাধীন জোট বাহিনীর অংশ হিসেবে যুক্তরাজ্যের সামরিক সদস্য ২৭ বছর বয়সী হ্যারি দ্বিতীয়বারের মতো এখন আফগানিস্তানে দায়িত্ব পালন করছেন।‘দ্য সান’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে কমান্ডার পর্যায়ের এক তালেবান নেতাকে আটকে হ্যারির কাছে আকাশপথে সহায়তা চাওয়া হয়েছিল। তিনি অ্যাপাচি হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ওই তালেবান নেতাকে হত্যা করেন।-এএফপি বিপাকে কংগ্রেস ভারতের ক্ষমতাসীন কংগ্রেস তাদের শরিক দল সমাজবাদী পার্টি (এসপি) ও বহুজন সমাজ পার্টি (বিএসপি) নিয়ে বেশ বিপাকে পড়েছে। শরিকদের সঙ্গে বিভিন্ন সময়, বিভিন্ন বিষয়ে মতভেদের কারণে কংগ্রেস নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারছে না। কিছু ক্ষেত্রে পাক খেতে হচ্ছে দ্বিধার চক্বরে। ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চায় (ইউপিএ) দুই শরিকের অবস্থান দিন দিন এত মজবুত হচ্ছে যে, তারা চাইলে কংগ্রেসকে ২০১৪ সালের আগে নির্বাচন দিতে হতে পারে। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন আভাস দেয়া হয়েছে।-এএফপি বিশ্বে সন্ত্রাসী হামলা বেড়েছে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর থেকে বিশ্বে প্রতি বছর এ ধরনের হামলা চারগুণের বেশি হারে বেড়েছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস থিংক ট্যাংক’-এর আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিষয়ক উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, হামলায় সবচেয়ে আক্রান্ত হয়েছে ইরাক, পাকিস্তান ও আফগানিস্তান। এসব সন্ত্রাসী হামলায় ২০০৭ সালে সবচেয়ে বেশি লোক নিহত হয়। ইরাকে এ সময় সংঘর্ষের ঘটনা ছিল সবচেয়ে বেশি। তবে এখন প্রাণহানির সংখ্যা কমে এসেছে। ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, গত বছর হামলায় সাত হাজার ৪৭৩জনের প্রাণহানি ঘটে। ২০০৭ সাল থেকে এ হার ২৫ ভাগ কম।-বিবিসি সহকর্মীর গুলিতে নিহত ৪ ভারতের ছত্তীসগড়ের দান্তেওয়াড়ার অরণপুরে একটি সিআরপিএফ ক্যাম্পে সোমবার দীপককুমার তিওয়ারি নামে এক পুলিশ সদস্যের গুলিতে তার সহকর্মী অন্য ৪ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। ঘাতক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সে হত্যার দায় স্বীকার করে বলেছে, তার ঐ ৪ সহকর্মী দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল। এ কারণে সে মানসিকভাবে কষ্টে ছিল। ঘটনার সময় তার সহকর্মীরা ঘুমিয়েছিল। তার হামলায় মোট ৫জন গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলে ৩জন এবং চিকিত্সারত অবস্থায় ১জন মারা যান। অন্য ১জনের চিকিত্সা চলছে।-আনন্দবাজার পত্রিকা