ভেড়ামারায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৯:৫২

কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বাহিরচর ইউনিয়নের হার্ডিঞ্জ ব্রিজের পশ্চিম পাড়ে পদ্মা নদীর ধারে ভাসমান অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। দেহে একাধিক আঘাতের চিন্থ রয়েছে।

আরও পড়ুনঃ মতলবে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ খন্দকার শামিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘মৃত ব্যক্তির বয়স আনুমানিক (৪৫) বছর। লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু