শাবির অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন কাল

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৩১
আগামীকাল বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশন নির্বাচন। নির্বাচনে আওয়ামী-বাম সমর্থিত মুজিব-ফখরউদ্দিন পরিষদ ও বিএনপি-জামায়াত সমর্থিত ছলিম-রশিদ পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী-বাম সমর্থিত মুজিব-ফখরউদ্দিন পরিষদে সভাপতি পদে মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ফখরউদ্দিন এবং বিএনপি-জামায়াত সমর্থিত ছলিম-রশিদ পরিষদে সভাপতি পদে সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক পদে মো: আব্দুর রশিদসহ ১১টি পদে দুটি পরিষদের ২২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।