পদ্মা সেতু কেলেঙ্কারিতে সরকার বেসামাল

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৫৬
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, পদ্মা সেতু, হলমার্ক ও ডেসটিনিসহ বিভিন্ন দুর্নীতির কেলেংকারিতে সরকার বেসামাল হয়ে পড়েছে। দুর্নীতিতে ছেয়ে গেছে পুরো দেশ। এজন্য জাতি আজ পরিবর্তন চায়। তাই আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। সাবেক রাষ্ট্রপতি এরশাদ গতকাল মঙ্গলবার কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও স্টেশনে এক পথসভায় এ কথা বলেন। পথসভায় মমতাজ আহমেদ সওদাগরের সভাপতিত্বে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রুহুল আমিন সিকদার, আওয়ামী লীগ নেতা হাবিব উল্লাহ, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির সভাপতি মনির আহমদ মেম্বার প্রমুখ উপস্থিত ছিলেন।