নওগাঁর মান্দায় ৩৪ শিবিরকর্মী আটক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২২:১৯
নওগাঁর মান্দা থানা পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাগাপাড়া গ্রামের একটি বাড়িতে গোপন বৈঠক করার সময় মান্দা উপজেলা ছাত্র শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ৩৪ জন শিবির কর্মীকে আটক করেছে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহেল বাকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বাগাপাড়া গ্রামের জামায়াত নেতা আবুল হোসেনের বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন গৃহকর্তা ও স্থানীয় জামায়াত নেতা আবুল হোসেন, মান্দা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি এনায়েতপুর গ্রামের সিরাজুল ইসলাম, সেক্রেটারী সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ। পুলিশ জানায়, আটক অভিযান পরিচালনার সময় জামায়াত নেতা আবুল হোসেনের বাড়ি থেকে বেশকিছু লিফলেট, জিহাদী বই ও বিভিন্ন ধরনের প্রচারপত্র উদ্ধার করা হয়।