বেসরকারি কলেজের কতিপয় শিক্ষক এমপিও হতে আট বছর পূর্তিতে একটি পদোন্নতি পান—প্রভাষক থেকে সহকারী অধ্যাপক। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণের ফলাফল, বয়স, এসিআর থেকে শুরু করে কোনোকিছুই বিবেচনা না করে মান্ধাতার আমলের অনুপাত প্রথায় সিরিয়ালের প্রথম থেকে কতিপয় প্রভাষককে পদোন্নতি দেয়া হয়। দেখা গেছে একই তারিখে নিয়োগ এবং একই তারিখে এমপিও হয়েছে এবং একাডেমিকভাবে সবগুলোতেই প্রথম শ্রেণীই/বিভাগ/এ+ থাকা সত্ত্বে শুধুমাত্র সিরিয়াল আগে থাকায় একাধিক তৃতীয় শ্রেণী/বিভাগ ও প্রশিক্ষণবিহীন প্রভাষক হয়েও পদোন্নতি পাচ্ছেন। সভ্য সমাজে এই কালো আইনের যাঁতাকলে অধিক যোগ্যতাসম্পন্ন এমনকি প্রশিক্ষণে এ+সহ প্রথমস্থান অধিকার করেও অনুপাত প্রথার কারণে পদোন্নতি পাচ্ছে না। মাননীয় শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমীপে আকুল আবেদন এই যে, বেসরকারি কলেজ প্রভাষকদের পদোন্নতির ক্ষেত্রে মান্ধাতার আমলের অনুপাত প্রথা বাতিল করে শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণের ফলাফল, বয়স ও প্রতিষ্ঠানের প্রধানের এসিআর বিবেচনাপূর্বক পদোন্নতি দেবার জন্যে সবিনয় প্রার্থনা করছি।
জনৈক প্রভাষক।
