উইন্ডোজ টেন আপডেটে লাগবে বাড়তি স্টোরেজ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ২০:৩৯

আপনি বাজেট ল্যাপটপ/ট্যাবলেট ইউজ করেন? হতে পারে আপনার সিস্টেমের স্টোরেজ অনেক কম, সেক্ষেত্রে হয়ত আর উইন্ডোজ টেন মে ২০১৯ আপডেটটি ইন্সটল করতে পারবেন না। নতুন উইন্ডোজ টেন মে ২০১৯ আপডেটটির মাধ্যমে মিনিমাম স্টোরেজ সাইজ বৃদ্ধি পেয়েছে। এজন্য কমপক্ষে ৩২ জিবি স্টোরেজ প্রয়োজনীয় হবে।

  আপনি ৬৪-বিট উইন্ডোজ ইউজ করুন আর ৩২-বিট ইউজ করুন, দুই ক্ষেত্রেই উইন্ডোজ টেন মে ২০১৯ আপডেট ইন্সটল করতে হলে ৩২ জিবি স্টোরেজ প্রয়োজনীয় হবে। যেখানে পূর্বে ৬৪-বিট উইন্ডোজ টেন-এর জন্য কমপক্ষে ২০ জিবি স্টোরেজ এবং ৩২-বিট উইন্ডোজের জন্য কমপক্ষে ১৬ জিবি স্টোরেজ প্রয়োজন ছিল।

২০১৯ সালে এসে ৩২ জিবি স্টোরেজ রিকোয়ার্মেন্টের জন্য হয়ত অনেকেরই সমস্যা হবে না, কিন্তু অনেক বাজেট ল্যাপটপ/ট্যাবলেট রয়েছে যেগুলো কেবল ১৬জিবি eMMC অন-বোর্ড ড্রাইভের উপরে চলে। সেখানে নতুন আপডেটটি ইন্সটল করা যাবে না।

মাইক্রোসফট নতুন স্টোরেজ ম্যানেজমেন্ট সিস্টেম আনতে চলেছে। যেখানে ৭ জিবি স্টোরেজ আগে থেকেই ভবিষ্যত্ আপডেটের জন্য ব্লক করে রাখা হবে।  সেজন্য মিনিমাম সাইজের এই স্টোরেজ বাড়ানো হয়েছে।