সিদ্ধিরগঞ্জে অজ্ঞান পার্টির তত্পরতা বৃদ্ধি পেয়েছে। অথচ থানা পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না। এতে ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অজ্ঞান পার্টির সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। অজ্ঞান পার্টির তত্পরতা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় অজ্ঞান পার্টির সদস্যরা ছদ্মবেশে ঘোরাফেরা করছে। তারা সুযোগ বুঝে লোকজনকে চেতনাশক ওষুধ খাওয়ায়ে সর্বস্ব লুটে নিচ্ছে। এভাবে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পেশার লোকজন অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানা সেকেন্ড অফিসার এসআই হারুন জানায়, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার বিষয়টি আমার জানা নেই।
