প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীর বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ধসে নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ প্রদান করা হয়। বাংলাদেশ মিলিটারি একাডেমি মেসে বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিহত ৯ ব্যক্তির পরিবারের কাছে প্রধানমন্ত্রীর এই চেক হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ আর্মি একাডেমি এই অনুষ্ঠানের আয়োজন করে। এখানে গত ২৪ নভেম্বর নির্মাণাধীন ফ্লাইওভার ধসে মোট ১২ জন নিহত হয়। তবে এদের মধ্যে দুইজনকে এখনো শনাক্ত করা যায়নি।
