পাংশায় অবৈধভাবে দপ্তরি নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৩
রাজবাড়ীর পাংশা উপজেলাধীন শরিষা ইউপি’র প্রেমটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি-কাম প্রহরী নিয়োগ পরীক্ষা সোমবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে অন্য অঞ্চলের এক প্রার্থীকে নিয়োগ দেয়ার চেষ্টা চলছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় সচেতনমহল বিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করে। পরে স্থানীয়দের চাপের মুখে বহিরাগত ২ প্রার্থীর পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত থেকে বিরত হন কর্তৃপক্ষ। বিক্ষোভকারীরা জানান, রাজনৈতিক বিবেচনায় নয়, দল মত নির্বিশেষে এলাকার একজন বেকারের কর্মসংস্থান আমাদের সবার কাম্য। তবে, এই বিদ্যালয়ে নিয়ম বহির্ভূত ও অবৈধভাবে অর্থের বিনিময়ে বহিরাগতদের নিয়োগ দেয়ার পাঁয়তারা চলছে। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ.কে.এম শরীফুল হুদা সাগর বলেন, অর্থের বিনিময়ে নিয়োগ চেষ্টার বিষয়টি সত্য নয়, আমরা নিয়মের বাইরে কাউকে নিয়োগ দেব না।