চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশ উপেক্ষা করে দপ্তরি কাম নাইটগার্ড নিয়োগে মৌখিক পরীক্ষার পরিবর্তে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ পরীক্ষা শেষ করেছে গত ২৪ ডিসেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। শুধু তা নয়, তার বিরুদ্ধে প্রতি সেট প্রশ্নপত্রের জন্য ৫০টাকা হারে ফি আদায়েরও অভিযোগ উঠেছে । চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সরকারি নির্দেশনা উপেক্ষা করে মৌখিক পরীক্ষা না নিয়ে লিখিত পরীক্ষা নিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে বাধ্য করেন । উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে এ ব্যাপারে কথা বললে তিনি বলেন, কমিটি এবং শিক্ষকদের সাথে কথা বলে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন ।
